বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

‘আয়েশা’ রূপে আসছেন কৌশানী

‘আয়েশা’ রূপে আসছেন কৌশানী

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: আসছে পূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘রক্তবীজ ২’। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্ব বেশ সাড়া ফেলেছিল টালিউডের বক্স অফিসে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে সিক্যুয়েল।

সম্প্রতিই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম মোশন পোস্টার। আর সে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

আগের পর্বে মুখ্য ভূমিকায় দেখা যায় ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীকে। এবারও রয়েছেন আবির ও মিমি; তাদের পাশাপাশি ছবিতে নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি।

সেই পোস্টার থেকে জানা যায়, ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা না করলেও কৌশানীকে যে আরও একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা গেছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল, মাথায় টুপি ও হালকা মেকআপে নজর কেড়েছেন কৌশানী।

‘রক্তবীজ ২’-এ জমবে আবির-মিমির রসায়ন। এই ছবির দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন কি না- তা বোঝা যাবে মুক্তির পর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com