বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

আমি শাশুড়ি হয়ে গেছি : শ্রাবন্তী

আমি শাশুড়ি হয়ে গেছি : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য চলতি বছরটা খুব গুরুত্বপূর্ণ। কারন এবছর তার অভিনিত একের পর এক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাগুলো হলো-, ‘আড়ি’, ‘ আমার বস’, ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘ আবার দুর্গাপুজায় আসবে ‘দেবী চৌধুরানী’।

পুজায় শ্রাবন্তীর ছবি দেবী চৌধুরানী বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে। আমার বস’ ছবির নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ ২’ ও নায়িকার পুরানো জুটি দেবের ছবি ‘রঘু ডাকাত’ এর সঙ্গে।

যদিও নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি আশা করছেন, দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন, পছন্দও করবেন।

বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে। বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি।

অভিনয় নিয়ে কোন রাখ ঢাক রাখেন না। নায়িকার চরিত্র হোক বা আইটেম গান, সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার।

ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও , শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর। ছেলে ঝিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন।

খুব অল্প বয়সেই মা হয়েছেন। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে। তবুও থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সবসময় ঝিনুকের পাশে থেকেছেন। তার ইচ্ছে-স্বপ্নপূরণের চেষ্টা করেছেন।

এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন? উত্তরে নায়িকা হেসে বললেন, ‘আমি ওরকম টিপিকাল শাশুড়ি হবে, একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো।’

এরপর অভিনেত্রী যোগ করেন, “তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে। তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি (হাসি)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com