বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

আমার জীবনে ভুল বলে কিছু নেই: জয়া আহসান

আমার জীবনে ভুল বলে কিছু নেই: জয়া আহসান

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: যেকোনো অভিনেতা বা অভিনেত্রীকে বিভিন্ন ধরণের চরিত্রের সাইক্লোজিতে ঢুকতে হয়। এতে মানসিক একটা চাপে পড়ে যান তারা। জয়া আহসানও তার বিপরীত নন। তবে হতাশা দূর করতে তিনি চারটি পোষ্য রেখেছেন ঘরে।

এই বিষয়ে সম্প্রতি একটি পডকাস্টে তিনি বলেন, আমার চারটি পোষ্য আছে, ওরা আমার কাছে চারটি বাচ্চা। ওদের আমি মা। আমার মাতৃত্ব ওদের সাথে। আর মাটির সাথে। ওরা জীবন থেকে নেগেটিভিটি শুষে নেয়। আমার যে চারটি বাচ্চা আছে ওরা আমাকে খারাপ থাকতেই দেয় না।

চারটি পোষ্য-এর চারটি আলাদা নামও দিয়েছেন জয়া আহসান। জয়া বলেন, বড় জনের নাম ক্লিওপেট্রা, তারপরে রিও, তারপরে নিমকি আর জিমি।

পৃথিবীতে বেশিরভাগ মানুষ অতীতের অনেক অভিজ্ঞতাকে ভুল মনে করেন। এ নিয়ে জয়া কি বলে জানেন? তিনি বলেন, আমার জীবনে যেসব ভুল, বা আপতদৃষ্টিতে যেগুলো ভুল বলে মনে হচ্ছে; ওগুলো আসলে ভুল না। আমার জীবনে ভুল বলে কিছু নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com