শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবো : শামীম ওসমান এমপি

মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবো, এটাই হোক আজকের দিনে সবচেয়ে বড় শ্লোগান। তরুণরাই স্বপ্নটা পূরণ করতে পারো।
শনিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি তোলারাম কলেজে আয়োজিত আলোচনা সভা ও দেয়ালচিত্র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিছু কাজ বাকি আছে। আমি এগুলো করবো ইনশাল্লাহ। মেডিকেল কলেজ আর একটা ইউনিভার্সিটি করতে পারলে নারায়ণগঞ্জের ছেলে মেয়েদের আর ঢাকায় যেতে হবে না।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তোলারাম কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর শাহ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com