বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

আবারও হৃদয় খানের সংসারে ভাঙনের সুর

আবারও হৃদয় খানের সংসারে ভাঙনের সুর

বিনোদন ডেস্ক:: সংগীতশিল্পী হৃদয় খান একসময় গান-বাজনা নিয়ে ভীষণ ব্যস্ত থাকতেন। মাঝে গান থেকে কিছুটা আড়াল হন এই সংগীতশিল্পী। এরপর থেকেই নীরবে-নিভৃতিতে গানের সঙ্গে যুক্ত আছেন হৃদয়। স্টেজেও থাকছেন নিয়মিত। তবে খুব একটা খবরের শিরোনামে দেখা মেলে না তার।

জানা গেলো এক ছাদের নিচে থাকছেন না হৃদয় খান ও হুমায়রা। তাও বেশ অনেক দিন যাবৎ! বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয়ের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা। হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছেন।

হৃদয় খানের এক পারিবারিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

বিষয়টি নিয়ে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলুন।

হৃদয়ের বাবা সংগীত পরিচালক রিপন খান বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক নই।

হৃদয় খানের এটি তৃতীয় বিয়ে। এর আগে, দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয়। ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। কিন্তু পরের বছরই তাদের সংসারে ভাঙনে সুর বাজে। ২০১৬ সালের ৬ এপ্রিল বিচ্ছেদ হয় তাদের।

সুজানার সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই নতুন প্রেমে মজেন এই গায়ক। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয়। এরপর জমকালো আয়োজনে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com