বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের কথায় বিএনপিতে যোগ দিয়েছিলাম এমন মন্তব্য করছেন সাবেক ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল উদ্দিন মৃধা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের অডিটরিয়াম হলে ‘নৌকার মাঝি’ নামের এক সংগঠনের উদ্যেগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নৌকার মাঝি নামের ওই সংগঠনের উদ্যোগে মতবিনিয় সভায় জেলার কোন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। তবে সংগঠনের কয়েকজনের চেহারা দেখা গেছে। অনেকেই তাদেরকে চিনেন না বলেও মন্তব্য করতে শোনা গেছে।
এসময় কামাল উদ্দিন মৃধা নিজেকে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য বলে পরিচয় দিয়ে তিনি আরও বলেন, আমাকে হঠাৎ করে ওই কমিটিতে রাখা হয়। আমি আগে নিজে বাঁচবো পরে রাজণীতী করব। আমি বিএনপিতে যোগ দেইনি আমাকে সরানো হয়েছে। সাধারন মানুষের জন্য রাজণীতী করেছি বলে দীর্ঘ ২০ বছর আমাকে দূরে সরিয়ে রেখেছে একটি মহল। তারা কখনও চায়নি আমি রাজণীতী করি। তবে এখন আর আমাকে থামিয়ে রাখা যাবে না। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে সকলেই আমার জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি।