শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

আত্রাইয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

নওগাঁ প্রতিনিধি॥ নওগাঁর আত্রাইয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে সড়ক দূর্ঘটনায় তিন বছরের শিশু হাবিবের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের পাশে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা-মার সঙ্গে ভ্যানে করে আত্রাই উপজেলা সদরে আসছিল শিশু হাবিব। এসময় মা রত্নার কোলে বসে ছিল হাবিব। উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন পাশে আমতলীতে বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সঙ্গে তাদের ভ্যানের ধাক্কা লাগে। এসময় মায়ের কোল থেকে হাবিব রাস্তায় ছিটকে পড়লে তার শরীরের উপর দিয়ে ভ্যান চলে যাওয়ায় গুরত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশুটি মারা যায় বলে নিশ্চিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com