বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

আইফোন ১৫ আসছে, ১২ সেপ্টেম্বর ইভেন্ট ডেকেছে অ্যাপল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে টেকজায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন ১৫। আগামী ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘বিস্ময়’ ইভেন্ট ডেকেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ওই ইভেন্টে আইফোনের ১৫ সিরিজের ফোনগুলো ছাড়াও অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মুক্ত করা হতে পারে।

এছাড়া আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ কবে ছাড়া হবে সেই তারিখও ঘোষণা হতে পারে।

যদিও আসন্ন ইভেন্টে কোন কোন পণ্য নিয়ে অ্যাপল হাজির হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি অ্যাপল।

ধারণা করা হচ্ছে, অ্যাপল তার আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স উন্মুক্ত করতে পারে অনুষ্ঠানে। এরইমধ্যে ফোনগুলোর স্পেসিফিকেশন, ডিজাইন এবং রঙের বিষয়ে সম্পর্কে বেশকিছু গুজব রয়েছে। তবে আইফোন সিরিজের লাইনআপের জন্য সবচেয়ে প্রতীক্ষিত আপডেট হবে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার বিষয়টি।

অ্যাপল ওয়াচ সিরিজ ৯ পাঁচটি রঙে আসবে বলে আশা করা হচ্ছে। আর ডিজাইনের দিক থেকে স্মার্টওয়াচটি আগেরগুলোর মতোই হবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা মডেলটিও আগের স্মার্টওয়াচটির সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করা হচ্ছে।

তবে সব গুজব ও ধারণার অবসান পেতে অপেক্ষা করতে হবে ১২ সেপ্টেম্বর রাত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার কুপারতিনোতে প্রতিষ্ঠানের সদর দপ্তরে স্টিভ জবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অ্যাপলের ওই ইভেন্ট দেখা যাবে অনলাইনেও।

সূত্র : এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com