বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

অ্যাকাউন্টের সুরক্ষায় পাসকিজ ফিচার নিয়ে এলো ইমো

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : সুরক্ষিত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগে ইমোর অগ্রণী পদক্ষেপ আজ ০২ জানুয়ারিঅ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি ‘পাসকিজ’ ফিচার উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। এর ফিচারের মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে, যা ইমো ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্যদায়কভাবে মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুযোগ করে দিবে।

পাসকিজ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগ ইন করতে পারবেন। ব্যবহারকারীরা এখন বায়োমেট্রিক সুবিধা, যেমন: ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন অথবা পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। সহজ, দ্রুত ও আরও সুরক্ষিত উপায়ে অ্যাপ ব্যবহার করার ক্ষেত্র তৈরির মাধ্যমে নিরবচ্ছিন্ন অথেনটিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে ইমোর পাসকিজ ফিচার। ইমোতে লগ ইন করার সময় এ ফিচার ব্যবহারে ব্যবহারকারীরা তাদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন।

এ তথ্য অ্যাপের লগ ইন সার্ভিস জানতে পারবে না; যা নিশ্চিত করবে ব্যবহারকারীর গোপনীয়তা ও লগ ইন প্রক্রিয়াকে করে তুলবে আরও সহজ। অত্যাধুনিক অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাসকিজ সংশ্লিষ্ট প্রতারণার থেকে সুরক্ষিত থাকতে পারবেন। এছাড়াও, এ প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হয়; তাই, ব্যবহারকারীদের সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ কমাতেও ভূমিকা রাখবে সম্প্রতি উন্মোচিত হওয়া ইমোর এ ফিচার।

পাসকিজ ফিচার ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র লগ ইন প্রক্রিয়া ঝামেলাবিহীনই হবে না, পাশাপাশি লগ ইনের ক্ষেত্রে সেকেন্ডারি অথেনটিকেশনের প্রয়োজনীয়তাও দূর হবে। এছাড়াও, এ ফিচার নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রক্রিয়ার নতুন মাত্রা যুক্ত করবে – ব্যবহারকারীদের আর পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না এবং দেশের বাইরেও এসএমএস কোড পাওয়ার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

বৈশ্বিকভাবে অনেক প্রতিষ্ঠান এসএমএস-ভিত্তিক ক্লান্তিকর টু-ফ্যাক্টর অথেকটিকেশনের ঝামেলা দূর করতে পাসকিজ প্রযুক্তি ব্যবহার করছে। নতুন এ ফিচার উন্মোচনের মাধ্যমে বৈশ্বিক এ পরিবর্তনে যুক্ত হয়েছে ইমো এবং ভূমিকা রাখছে বৈশ্বিক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com