বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

অভিনেত্রী রাধিকা মা হতে যাচ্ছেন

অভিনেত্রী রাধিকা মা হতে যাচ্ছেন

বিনোদন ডেস্ক:: ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকা দম্পতির এটি প্রথম সন্তান।

যুক্তরাজ্যের লন্ডনে চলছে বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ সিনেমা। এ আসরে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। কারণ তার মা হতে যাওয়ার খবরটি গোপন ছিল। এ মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা।

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরা অভিবাদন জানাচ্ছেন।

লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com