বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

অনলাইন পোর্টাল প্রকাশের আগে রেজিস্ট্রেশন করতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী বছর থেকে অনলাইন পোর্টাল নতুনভাবে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন করতে হবে।

বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যাঙের ছাতার মতো আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে না। তবে সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। পত্রিকার সার্কুলেশনেও শৃঙ্খলা আনা হবে। সার্কুলেশন যা তার থেকে অনেকে বেশি বলেন, এটি যাতে না হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মী আইনটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। শিগগিরই এই আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে। এই আইনটি হলে ইলেকট্রনিক মিডিয়ায় শৃঙ্খলা ফিরবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com