শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

স্কয়ার ফার্মার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আগামী শনিবার প্রেস কনফারেন্স

স্কয়ার ফার্মারর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আগামী শনিবার প্রেস কনফারেন্স

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বিরুদ্ধে ডোজ প্রতারণা ও অবৈধ রিপ্যাকিংয়ের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করবেন অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম।

আগামী শনিবার ১৫ নভেম্বর  সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনের আয়োজক অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম, যা দেশের একমাত্র জিরো এন্টিবায়োটিক ও ফ্রি রেঞ্জ ব্রয়লার ও কালার বার্ড খামার হিসেবে পরিচিত। লিখিত বক্তব্যে তিনি জানান, তার খামারে চার বছর ধরে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি লাইফ সার্কেল নিউট্রিশন-এর তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশে আমদানি ও বাজারজাত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

অভিযোগে বলা হয়েছে, স্কয়ার ফার্মা অবৈধভাবে উক্ত উপাদানের ডোজ কমিয়ে (আন্ডার ডোজ) ও রি-প্যাকিং করে বাজারজাত করেছে, যার ফলে খামার কর্তৃপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিনি জানান, সংবাদ সম্মেলনে স্কয়ারের প্রতারণার প্রমাণ, আর্থিক ক্ষতির বিশদ বিবরণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক, ফটো সাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com