শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

ভালুকায় ১১৩ বোতল বিদেশী মদ ও অস্ত্রসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও দেশীয় অস্ত্রসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ তোফাজ্জল হত্যা মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর (২৮)কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকার গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জামিরদিয়া ডোবালিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযানে যায় সেনাবাহিনী। এ সময় বাসা বাড়ীতে তল্লাশি করে অবৈধ বিদেশী ১১৩ বোতল মদ, ৪টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিদেশী ১১৩ বোতল মদ, ৪টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পূর্বে তার নামে একটি হত্যা মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com