শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

বোচাগঞ্জের ফসলের মাঠ প্রস্তুত, বোরো ধান নিয়ে ব্যাস্ত সময় পার করছে কৃষক

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ২০১৭-১৮ রবি মৌসুমে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষক/কৃষাণীরা ফসলের মাঠ প্রস্তুত ও বোরো ধানের চারা লাগানো নিয়ে ব্যাস্ত সময় পার করছে। চলতি মৌসুমে এ উপজেলায় ৯হাজার ২২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৯৩৫ হেক্টর জমিতে উফশী ও ২৯০ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চারা লাগানো হবে। গত ৭ ফেব্রুয়ারী পর্যন্ত কৃষকরা ২১০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন সম্পন্ন করেছে। আগামী সপ্তাহের মধ্যে চারা রোপন পুরোদমে শুরু হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় জানান, লাইনে চারা রোপন, লোগোভো এবং পার্চিং প্রযুক্তি অনুসরণ করে শতভাগ জমিতে বোরো ধানের চারা রোপনের জন্য কৃষি বিভাগ হতে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও পরামর্শ অব্যাহত রয়েছে। এই তিনটি প্রযুক্তি ছাড়াও সুষম সারের ব্যবহার, জৈব সারের ব্যবহার এ.ডাব্লু.ডি প্রযুক্তিতে সেচ প্রদান, গুটি ইউরিয়া ব্যবহারের পরামর্শ ছাড়াও মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ প্রদান করছে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com