মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

বিএনপি সিনিয়র নেতাদের জরুরি বৈঠক সন্ধ্যায়

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা।

আজ শনিবার সন্ধ্যা ৭ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, সন্ধ্যায় বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টাগণ এক বৈঠকে বসবেন।

বৈঠকে দলের মহাসচিব, যুগ্ম-মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রবিবার রাতে সর্বশেষ স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com