মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল গ্রেপ্তার

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নেতা হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগ থেকে এ বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যক্তিগত সহকারি আক্তারুজ্জামান বাচ্চু সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে ডিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সি‌লেট থে‌কে ঢাকায় ফিরছিলেন সোহেল। পথে মালিবাগ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। কিন্তু আদালত তখন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রাজধানীর পল্টন, মিরপুর, মতিঝিল, ডেমরা, আদাবর ও কালসী থানায় দায়ের মামলায় উচ্চ আদালত থেকে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com