রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ফেনীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীকে হত্যা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ফেনী পৌর শহরে ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোস্তফা আহম্মদ শাকিল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুনবতি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। ফেনী শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকায় বোনের বাড়িতে থেকে তিনি কলেজে পড়তেন।

পুলিশ জানিয়েছে, পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগে সক্রিয় ছিলেন শাকিল। দলীয় কোন্দলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, রাতে জহিরিয়া মসজিদের পাশে শাকিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাকিলের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com