বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
প্রত্যাহার ৩০৫, চূড়ান্ত লড়াইয়ে ১৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ: কাল থেকে আনুষ্ঠানিক প্রচার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত! অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, স্বর্ণালঙ্কার লুট কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিলেন তারেক রহমান বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির পাল্টা জবাব: সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

নোয়াখালীতে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নোয়াখালীতে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইনের বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ থেকে ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তবে তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাসচাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com