মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১৩.২ ডিগ্রি

দিনাজপুর প্রতিনিধি, একুশের কণ্ঠ:: দিনাজপুরে শীতের আমেজ দিনদিন বাড়ছে। ভোরবেলা ও গভীর রাতে কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ।

সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশিমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

তিনি আরো জানান, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৫, রংপুরে ১৫.২, সৈয়দপুর ১৪.৪, নীলফামারীর ডিমলায় ১৩.৭, বগুড়ায় ১৬.২, পাবনার ঈশ্বরদীতে ১৪.২, রাজশাহীতে ১৪.০, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৫, নওগাঁর বদলগাছিতে ১৪.২, যশোরে ১৪.৪, চুয়াডাঙ্গায় ১৪.৭ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com