শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

চিরিরবন্দরে আটক ৫ শিক্ষককে মুচলেকা নিয়ে ছাড়

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের চিরিরবন্দরে কোচিং চলাকালীন কোচিং সেন্টার হতে আটক ৫ শিক্ষককে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী।

সুত্র জানায়, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার এসএসসি পরীক্ষা চলাকালীন দেশের সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষনা করলেও সরকারের এ ধরনের পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেশ কিছু কোচিং সেন্টার বহাল তবিয়তে চলার খবরে মঙ্গরবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বেশ কিছু কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পরিচালকসহ ৫ শিক্ষককে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে যায়। আটককৃতরা হলেন- ফরিদুল বিদ্যা নিকেতনের পরিচালক ও শিক্ষক রবিউল ইসলাম, ফ্রেন্ডস কোচিং সেন্টারের পরিচালক জুবায়ের আলম, শিক্ষক সামসুল আলম ও হাবিবুর রহমান ও সানলাইট কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন। পরে আটককৃতদের পরীক্ষা চলাকালীন কোচিং করাবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com