শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খনন: ৩ ভেকু মালিককে জরিমানা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের সময় তিনজন ভেকু মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, উপজেলার বাঁকা মাঠে, শুটকিগাছা মাঠে এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে—এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫), পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলীকে (৫৪) পৃথক তিনটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com