রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের সেতাবগঞ্জ বাসস্ট্যান্ট সংলগ্ন সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় অভিভাবক সমাবেশ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আহসান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামীম আজাদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য দুলাল চক্রবর্তী, অভিভাবক যথাক্রমে নারায়ন সরকার, খলিলুর রহমান, আলাল হোসেন, জানারা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয় সম্পদ। প্রতিবন্ধী শিশুরা একটু সহযোগিতা ও সহানুভূতি পেলে সু-শিক্ষা অর্জনের মাধ্যমে আগামীতে দেশ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্ব পূর্ণ অবদান রাখবে। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ রোজিনা খাতুন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নিলুফার ইয়াসমিন প্রতিবন্ধী শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এক ঝাক শিক্ষককে সাথে নিয়ে দীর্ঘ দিন ধরে বিনা পারিশ্রমিকে এ প্রতিষ্ঠানে কাজ করছেন। তার এ মহতি উদ্দ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।