রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কক্সবাজারে সিএনজি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়ায় সিএনজি অটোরিকশা ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এই ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে দুজন ডাম্পার ও সিএনজির চালক।

উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার শিকার সিএনজি (কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিল। নিহতদের লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্জুর মোর্শেদ জানিয়েছেন, ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ডাম্পার দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com