রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি উপলক্ষ্যে
আজ বুধবার সকালে বোচাগঞ্জ আব্দুর রউফ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মঞ্জুর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ সরকার, জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ শাখার চেয়ারম্যান হনুফা বেগম, উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায় প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।