রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

৪০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে বালুখালী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের মৃত সৈয়দ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও উখিয়ার পালংখালী শফিউল্লাহ কাটা ক্যাম্পের আলী আহমদেও স্ত্রী ফাতেমা আকতার (২৭)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড ল) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com