শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্পদের হিসাব দিতে হবে

৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সম্পদের হিসাব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক:: আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।

রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এসব তথ্য জানান।

জনপ্রশাসন সচিব জানান, প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com