বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
সৌদিতে দূর্ঘটনায় দোহারের যুবকের মৃত্যু লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প

হরিপুরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলে জয়নুল আবেদীন এর লাঠির আঘাতে পিতা নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত তৈমউদ্দীনের ছেলে।

গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় হরিপুর থানা পুলিশ নিহতের ছেলে জয়নুল আবেদীন (১৯)কে আটক করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, রবিবার রাতে তার স্ত্রী জুলেখা বেগম ও ছেলে জয়নুলের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। নুরুল ইসলাম কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী জুলেখা ও ছেলে জয়নুলকে মারধর করে এবং বাড়ী থেকে বেরিয়ে যেতে বলে। এতে ছেলে জয়নুল ক্ষিপ্ত হয়ে তার পিতাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ছেলের বাঁশের আঘাতে পিতা গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণাৎ চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে নেওযার পথে মারা যান নুরুল ইসলাম।

এ বিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গ জেব বলেন, সোমবার সকালে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে হরিপুর থানা পুলিশ যায়। এসময় ঠাকুরগাঁও জেলা এডিশনাল এসপি তারেক বেগ ও এ এসপি আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত জযনুলকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহত নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com