শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

স্বৈরাচার ছিলেন না এরশাদ

নিজস্ব প্রতিবেদক : এখন তো মানুষ প্রকাশ্যেই বলে, এরশাদ জমানায় ভালো ছিলাম ।

সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা জানতে ধারাবাহিক আয়োজনে আজ জাপা চেয়ারম্যান জিএম কাদের । সাক্ষাৎকার নিয়েছেন আব্দুল্লাহ আল তোফায়েল ।

শেখ হাসিনা স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালালেন । ফলে এখন মানুষ আর জাপা প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলবে না । এটা কি জাপাকে স্বস্তি দেয়?

জিএম কাদের বলেন এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না । এর বড় প্রমাণ ক্ষমতা থেকে নামার পরও তাকে কখনো নির্বাচনে হারতে হয়নি । ক্ষমতা থেকে নামার পর যে নির্বাচন হয়, সেখানে তিনি পাঁচটি আসনে লড়াই করে বাজিমাত করেন, যা প্রমাণ দেয় মানুষ এরশাদ সাহেবকে ভালোবাসত । এরশাদ সাহেব যত দিন বেঁচে ছিলেন, জনগণ তাকে ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে । তার মৃত্যুর পর জানাজায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে, যা শুধু সত্যিকারের রাজনীতিকের বেলায় ঘটে । মৃত্যুর পরও তার প্রতি মানুষের আবেগ শেষ হয়ে যায়নি । এখন তো মানুষ প্রকাশ্যেই বলে, এরশাদ জমানায় ভালো ছিলাম । দেখুন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আর এরশাদ সাহেব দেশে থেকে লড়াই করেছেন । এটা শুধু নৈতিক ভিত্তি থাকলেই সম্ভব । তবে এটা সত্য, তিনি দেশ ছেড়ে আমাদের স্বৈরাচারের তকমা থেকে মুক্তি দিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com