মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে যুবক নিহত

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে যুবক নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় আবু নাঈম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে পরমেশ্বরদী এলাকায় সরিষাখেতে এক যুবককে বস্তাবন্দী গুরুতর আহত অবস্থায় খুঁজে পান তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com