মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সেনাবাহিনীর মানবিক সহায়তায় আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসচ্ছল নারীদের সেলাই মেশিন, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, মসজিদ ও এতিমখানায় আর্থিক অনুদান, বিবাহের জন্য উপহার সহ বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।

পার্বত্য বান্দরবানে শান্তি সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর মানবিক সহায়তায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে, সচ্ছলতা ফিরেছে অনেক অসহায় পরিবারে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১শে এপ্রিল) বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে,ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে,জলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সিকদার পাড়া জামে মসজিদে মাইক ইউনিট ও মেশিন প্রদান, গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ করার জন্য ঢেউটিন বিতরণ, কন্যা ও দায়গ্রস্ত পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও ৪টি অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়।

বান্দরবান রিজিয়ন কমান্ডারের পক্ষে, মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেড,সদর দপ্তরের, জিথ্রিআই,ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম।

এসময় তিনি বলেন,যেকোন সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।দুর্গম পাহাড়ের প্রতিটি প্রান্তে আর্তপীড়িত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এদিকে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের এ ধরনের কার্যক্রম পরিচালনায় খুশি সুবিধাভোগীরা,সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com