শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন সুইড বাংলাদেশের মহাসচিব

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় বুধবার সকাল সাড়ে ১১টায় পরিদর্শন করেছে সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইমলাম মামুন। এসময় তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি উপভোগ করে বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঠিক পরিচর্যার মাধ্যমে যেভাবে তাদের তৈরী করা হচ্ছে আমি আশা করি আগামীতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সম্পদে পরিণত হবে। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদ, সুইড বাংলাদেশের প্রচার ও প্রকাশনা সচিব সাধন বোস, সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির সদস্য আজাহারুল আজাদ জুয়েল, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শাহনেওয়াজ, সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ সরকার, বিদ্যালয়ের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহজাহান খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশ্বনাথ চক্রবর্তী, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com