শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা

মোঃ শামসুল আলম (বোচাগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি॥ অন্যান্য বছরের মত এ বছরও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ১৪ কোটি ৪৫ লক্ষ ৫ হাজার ৪৭৫ টাকা ৭৯ পয়সার বাজেট ঘোষনা করেছে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর।

আজ বুধবার দুপুর ১২টায় পৌরসভা মিলনায়তনে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বাজেট অধিবেশনের আয়োজন করা হয়।

বাজেট অধিবেশনে বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ডলার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারসহ স্থানীয় সাংবাদিক, পৌর সভার সচিব, হরিপদ রায়, হিসাবরক্ষন কর্মকর্তা সন্ধারানী সরকার এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে পৌরবাসির সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com