শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সেতাবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গতকাল ২৫ জুন সোমবার সকালে সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ বিষয় ভিক্তিক বক্তৃতা প্রতিযোগিতার মধ্যে দিয়ে উদযাপন করেছে সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহকারী আবাসিক প্রকৌশলীর কার্যালয়। বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহকারী আবাসিক প্রকৌশলীর কার্যালয় আয়োজিত “নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানি দক্ষতা ও সংরক্ষন” শীর্ষক বিষয়ের উপর বিষয় ভিক্তিক বক্তৃতা প্রতিযোগিতায় সভাপতিত্বে করেন সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন। প্রতিযোগিতায় অংশ নেন সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় ও সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মিটার পরিদর্শক বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com