শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সেতাবগঞ্জে উজ্জ্বল সংঘ ক্লাব সংস্কার কাজের উদ্বোধন করলেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ২২ জুলাই রবিবার বিকেলে সেতাবগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন উজ্জ্বল সংঘ ক্লাবের সংস্কার কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষ্যে উজ্জ্বল সংঘ ক্লাব প্রাঙ্গনে সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, এক সময় উজ্জ্বল সংঘ ক্লাব সেতাবগঞ্জের ক্রীড়াঙ্গনে আলোচিত ক্লাব নামে পরিচিত ছিল। এমপি উজ্জ্বল সংঘ ক্লাবের পূরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্লাবের পৃষ্ঠপোশকদের আরো বেশী আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। এ অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান খান। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com