রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রী ও বেয়াই গ্রেফতার নড়াইলে শেষ হলো সুলতান উৎসব, ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় গুরা মিয়া (৪৫) নামে শিবিরের সাবেক এক মাঝিকে আটক করা হয়।

সোমবার (৩১ মে) মধ্য রাতে বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নং ক্যাম্পের জি-ব্লক থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গুরা মিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি।

র‌্যাব কর্মকর্তারা জানান, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তার বসতঘর থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৫ লাখ পিস ইয়াবাসহ সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com