বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

সালমান-আনিস-পলক-মানিক ও মামুন একাধিক মামলায় গ্রেফতার

সালমান-আনিস-পলক-মানিক ও মামুন একাধিক মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে একাধিক হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

এ সময় রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলার একাধিক মামলায় তাদের বিভিন্ন জনকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানির শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পরে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের জিআর শাখার পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়গুলো নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com