শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সাভারের বিপুল পরিমাণ মাদকসহ তিনজন আটক

সাভারের বিপুল পরিমাণ মাদকসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়ী আটক করা হয়েছে। বুহস্পতিবার ৫ ফেব্রুয়ারী হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহলদল তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন মো: সেলিম (৩০), বাবু (৪০) এবং জুয়েল (৪০), সবাই পানপাড়া, তেঁতুলঝোড়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সাভার থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

সেনা পরিচালিত অভিযানে টহলদল তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজনকে গাজা সেবনরত অবস্থায় দেখতে পায়। তাদের কাছ থেকে সরাসরি গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা নিয়মিত গাঁজা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের তথ্য অনুযায়ী পাশের একটি দোকান তল্লাশি করা হলে আরও বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ, পাসপোর্ট, চেকবই, ওজনের মেশিন, মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড এবং ২৫,৩৮৪ টাকা নগদ। অভিযানে আটক ব্যক্তিরা একই এলাকার পানপাড়া গ্রামের বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে সাভার থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযান শেষে আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত সাভার থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। হেমায়েতপুর আর্মি ক্যাম্প জানিয়েছে, তারা সব সময় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com