শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার হয়েছেন।

রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ইমরান আহমদ সিলেট-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে তাকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারে তিনি মন্ত্রী ছিলেন না।

গত ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় আলতাফ খান নামে এক ভুক্তভোগী ইমরান আহমদসহ ১০৩ জনের নামে মানবপাচারের অভিযোগে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com