বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-১ আসন ( দোহার নবাবগঞ্জ) এর সাবেক সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না—- রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো(৭৮) বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অংখ্য স্বজন রেখে গেছেন।
আব্দুল মান্নান খান ঢাকার দোহার উপজেলার কাটাখালী গ্রামের মেছের খানের ছেলে। তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দোহার নবাবগঞ্জ থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। পরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
পারিবারিক সূত্রে জানায়, ২০১৪ সালের নির্বাচনে পরাজয় হলে তিনি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১০বছর ধরে নানা জটিল রোগে ভূগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সন্ধ্যায় মারা যান।
আব্দুল মান্নান খান ছাত্রজীবনে মেধাবী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার সকালে তাঁর মরাদেহ দোহার আনা হবে বলে স্বজনরা জানিয়েছেন। এরপর সকাল সাড়ে ১০টায় কাটাখালি মেছের খান উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।