বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সাগরে নিম্নচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত

সাগরে নিম্নচাপ, ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এর প্রভাবে বৃষ্টি বাড়বে; তবে ঘূর্ণিঝড় হওয়ার ‘আশঙ্কা নেই’। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আজ সারাদিন থাকতে পারে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা ইতোমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের আওতায় পড়েছে দেশ। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টিবলয় ও প্রথম মৌসুমি বৃষ্টিবলয়। যা আগামী ৩ জুন (মঙ্গলবার) রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com