শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় গেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্র-কানাডা সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com