শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

‘সংসার চালানোর জন্য যতোটুকু দরকার ততোটুকু তুলুন,পরামর্শ গভর্নরের

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক থেকে প্রয়োজনের অতিরিক্ত টানা না তোলার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ।

সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমানতকারীরা অবশ্যই টাকা ফেরত পাবেন । ধৈর্য ধরুন ।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন ।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে সেই অনিশ্চয়তার বশবর্তী হয়ে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে রাখছেন । ফলে দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে । এই অবস্থায় ব্যাংকের আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানালেন তিনি ।

গভর্নর বললেন, ‘সবাই যদি একসঙ্গে টাকা তুলতে যান তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না । এটা পৃথিবীর কোনো দেশের ব্যাংক পারবে না । এজন্য গ্রাহকদের বলবো, বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকরা যেন ধৈর্য ধরেন। তাদের ভয়ের কিছু নেই । সবাইকে যার যার টাকা বুঝিয়ে দেয়া হবে । যতোটুকু দরকার তার বাইরে অতিরিক্ত টাকা তুলবেন না ।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সংসার চালানোর জন্য যতোটুকু দরকার ততোটুকু তুলুন । কোনো আমানতকারীর টাকা হারাবেন না । আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছি । সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছি ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com