বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সর্তক অবস্থান

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে:: বহুল আলোচিত ২১ শে আগষ্ট গ্রেনেট হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি বা অন্যকেউ যাতে কোনরুপ নাশকতামুলক কর্মকান্ড না করতে পারে সে লক্ষে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সতর্কতামুলক ব্যাবস্থা নেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকে শ্রীনগরের চকবাজার ও আশেপাশের এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদারের নেতৃত্বে উপজেলার গুরুত্বপুর্ণ স্থানে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা শান্তিপুর্ণভাবে অবস্থান নেয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল সাহরিয়ার, ছিদ্দিকুর রহমান, স্বাধীন, মাহবুবুর রহমান, মহিলা নেত্রী, মর্জিনা বেগম, আখিঁ, শাহিন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com