বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ৩৫০ বোতল ফেন্সিডিল সহ দুই সহোদর গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ সংবাদাতা:  শ্রীনগরে ৩৫০ বোতল ফেন্সিডিল সহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-দোহার সড়কের উপজেলার বাইপাস কুশারীপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, এসআই ইউনুছ মুন্সী, এএসআই কাওসার ও এএসআই মনজুরুলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে বাইপাসের কুশারীপাড়ার এলাকায় একটি সিএনজিকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে বস্তার ভিতরে রাখা ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই সহোদর মোঃ সোহেল (৩০) ও মেহেবুল (১৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com