বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে ১৮ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  শ্রীনগরে অস্ত্র মামলার ১৮ বছরের সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের নয়াবাড়ী এলাকা থেকে পলাতক আসামী শহিদুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলামের বিরুদ্ধে ১৯৯৮ সালে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয় এবং ২০১১ সালে ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত তার বিরুদ্ধে ১৮ বছর সশ্রম কারাদন্ড প্রদান করে। মামলার পর থেকে সে দীর্ঘদিন ধরে সৌদী আরবে পলাতক ছিল,সম্প্রতি সে দেশে আসে। শহিদুল ইসলাম উপজেলার কামারগাঁও নয়াবাড়ী গ্রামের ছবদের আলীর ছেলে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানায়, আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের ৭৮ (৭) ৯৮ ধারায় একটি মামলায় ১৮ বছরের সাজা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com