মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর গণসংযোগ

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ফুটবল প্রতীক বিজয়ের লক্ষ্যে মুন্সিগঞ্জ (১) আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী গণসংযোগ করেছেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীনগর সদর বাজারে গণসংযোগ শেষে শ্রীনগর প্লাজার সামনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা মির্জা ইমরান হোসেন সবুজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com