বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শ্রীনগরে স্কুলছাত্র নিখোঁজ

dav

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্র ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার ওই স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি সাধারন ডাইরী করেছে।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলা দেউল দয়হাটা গ্রামের মোঃ সেলিম মোড়লের পুত্র মোঃ শয়ন মোড়ল (১২) গত ১ অক্টোবর ভোরে বাড়ি থেকে স্থানীয় মক্তবে পড়তে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। সে দয়হাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

নিখোঁজ স্কুল ছাত্রের পিতা মোঃ সেলিম মোড়ল জানান, অনেক খোজাঁখুজি করে না পেয়ে গত সোমবার দুপুরে শ্রীনগর থানায় জিডি করেছি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ আলী জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি নেওয়া সহ বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com