বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে:: শ্রীনগরের বাঘরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ ও নৌকার বিজয়ের লক্ষে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গণসংযোগ।
শ্রীনগরে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার গোলাম সারোয়ার খান মামুন সহ সভপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাঘরা সদর বাজার ও আশেপাশের এলাকায় সাধারণ জনগনের নিকট নৌকার পক্ষে ভোট চান।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে হবে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সহ-সভাপতি মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহরিয়া, হাঁসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াদ হোসেন জয়, বাঘরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার মেম্বার বাঘরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক প্রান কৃষ্ন, ভাগ্যকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সিপন, মো: শিশির সরকার সদস্য মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ, ষোলঘর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাগর, চপল সাবেক সভাপতি ডেমরা থানা ছাত্রলীগ, যুব লীগ নেতা নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ মাহবুব, মোঃ মহসিন, ফরহাদ রফিক, ফরিদা, আসমা প্রমুখ।