বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তেফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার খান মামুন, সাংগঠনিক সম্পাদক অব্দুল আলীম বেপারী, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, যুগ্ন সম্পাদক শেখ আব্দুল কাদির লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নেছারউল্লাহ সুজন, নুরুল হক মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সোহেল সাহরিয়ার, মহসিন রেজা প্রমুখ।