বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শ্রীনগরে রাস্তা পারাপারের ব্যবস্থা রাখার দাবীতে ঢাকা-মাওয়া মহাসড়ক মানববন্ধন

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

শ্রীনগরে রাস্তা পারাপারের দাবীতে ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রবিবার সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী উপজেলার ষোলঘর বাসস্ট্যন্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় রাস্তার দুই পাশে যান জটের কারণে দক্ষিনাঞ্চল থেকে ঢাকায় শুকরিয়া সমাবেশে যোগদান কারীদের অনেকেই দূর্ভোগে পরেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শ্রীনগর উপজেলার ষোলঘর, ভূইছিদ্র, খৈয়াগাও, পূর্ব দেউলভোগ, মাশাখোলা, বীরতারা, সালেপুর, আটপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন ষোলঘর বাসষ্ট্যান্ডে রাস্তা পারাপারের ব্যবস্থা রাখার দাবীতে মানববন্ধনের ডাক দেয়। আজ সকালে তাদের সাথে মানববন্ধনে যোগ দেয় ষোলঘর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে মানববন্ধন কারীরা বিক্ষোভ প্রদর্শন করে রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধন শেষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের কার্যালয়ে এসে রাস্তা পারাপারের ব্যবস্থা রাখার দাবী জানিয়ে স্বারকলিপি পেশ করেন।

মানববন্ধনে অংশগ্রহন কারীরা জানান, ঢাকা মাওয়া মাহাসড়ক ৬ লেনের উন্নয়নের কাজ চলছে। রাস্তাটির সাথে ষোলঘর বাসষ্ট্যান্ডে আন্ডারপাস যুক্ত না থাকায় পূর্ব-পশ্চিম পাশে চলাচলকারী প্রায় অর্ধলক্ষ লোক উপজেলা সদর, স্বাস্থ্য কমপ্লেক্স, অার্থিক প্রতিষ্ঠান, স্কুল কলেজে যাতায়াত সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজ করার ক্ষেত্রে বাধার মুখে পরবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com